দেশে বৈধ রেজিস্ট্রার্ড সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ
দেশে বৈধ রেজিস্ট্রার্ড সিম ৩২ কোটি ৮২ লাখ

দেশে বর্তমানে বৈধ রেজিস্ট্রার্ড সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।

প্রশ্ন ও উত্তরের বিবরণ

এদিন নিলোফার চৌধুরী মনি মন্ত্রীর কাছে জানতে চান, বর্তমানে দেশে মোবাইল অপারেটর কোম্পানির সংখ্যা কত এবং সেসব কোম্পানির বৈধ সিমের সংখ্যা কত। জবাবে ফকির মাহবুব আনাম জানান, বর্তমানে দেশে মোবাইল কোম্পানির সংখ্যা চারটি।

মোবাইল অপারেটর কোম্পানিগুলো

কোম্পানিগুলো হলো- টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। এসব মোবাইল কোম্পানিগুলোর বৈধ রেজিস্ট্রার্ড সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ