ফেসবুকে জাইমা রহমানের ছবি পোস্ট করে যুবক গ্রেফতার
ফেসবুকে জাইমা রহমানের ছবি পোস্ট করে যুবক গ্রেফতার

বাগেরহাটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি দিয়ে ‘আপত্তিকর’ পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (০৯ জুন) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার যুবকের পরিচয়

গ্রেফতার শেখ রসুল রফিকুল (২৪) ওই উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতে তোলে পুলিশ। পরে কারাগারে পাঠানো হয়।

পুলিশের বক্তব্য

বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান বলেন, ‘ওই যুবককে বাগেরহাট আমলি আদালতের বিচারক জেবুন্নেছার আদালতে তোলা হয়। শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘রাজধানীর মিরপুরে রামিসা হত্যাকাণ্ডের দুই দিন পর শেখ রসুল তার ফেসবুক আইডি থেকে জাইমা রহমানের একটি ছবি আপত্তিকর শিরোনামসহ পোস্ট করেন। অপর একটি ফেসবুক আইডি থেকে পাওয়া ওই পোস্ট ডাউনলোড করে নিজের আইডিতে প্রচার করেন রফিকুল। এ ঘটনায় কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে আবদুস সালাম নামের এক ব্যক্তি মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ