চ্যাটজিপিটিতে 'লকডাউন মোড' চালু, বাড়ছে এআই নিরাপত্তা
চ্যাটজিপিটিতে লকডাউন মোড চালু, বাড়ছে এআই নিরাপত্তা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে নতুন ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। বিশেষ করে প্রম্পট ইনজেকশন নামের একধরনের সাইবার হামলা এআই–নির্ভর সেবাগুলোর জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এ ধরনের হামলার ঝুঁকি কমাতে চ্যাটজিপিটিতে ‘লকডাউন মোড’ নামে নতুন একটি নিরাপত্তা সুবিধা চালু করেছে ওপেনএআই।

নতুন নিরাপত্তা স্তর

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটিতে আগে থেকেই একাধিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। লকডাউন মোড সেই সুরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি স্তর হিসেবে কাজ করবে। যাঁরা সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করেন এবং নিরাপত্তার ক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষা চান, তাঁদের জন্যই মূলত তৈরি করা হয়েছে লকডাউন মোড। এটি একটি ঐচ্ছিক সুবিধা। ফলে প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারীরা মোডটি চালু বা বন্ধ করতে পারবেন।

সীমিত হবে কিছু সক্ষমতা

লকডাউন মোড চালু থাকলে চ্যাটজিপিটির কিছু সক্ষমতা সীমিত হয়ে যাবে। এ সময় ছবি আপলোড ও ছবি তৈরি করা গেলেও ইন্টারনেট থেকে ছবি সংগ্রহ করতে পারবে না চ্যাটজিপিটি। একইভাবে বিশ্লেষণের জন্য কোনো ফাইল নিজে থেকে ডাউনলোডও করতে পারবে না। তবে ব্যবহারকারীরা সরাসরি ফাইল আপলোড করে বিশ্লেষণের সুবিধা ব্যবহার করতে পারবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রম্পট ইনজেকশন হলো এমন একধরনের সাইবার হামলা, যেখানে ওয়েবপেজ, নথি বা এআই সিস্টেমের বিশ্লেষণ করা বিভিন্ন আধেয়র (কনটেন্ট) মধ্যে গোপনে নির্দেশনা যুক্ত করা হয়। এসব নির্দেশনার মাধ্যমে এআই মডেলকে বিভ্রান্ত করে ব্যবহারকারীর উদ্দেশ্যের বাইরে গিয়ে তথ্য প্রকাশ বা অনাকাঙ্ক্ষিত বিভিন্ন কাজ করতে পারে সাইবার অপরাধীরা। লকডাউন মোড এই ধরনের হামলা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে ওপেনএআই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ