এনসিসি ব্যাংকে ‘হেড অব রিটেইল ব্যাংকিং’ পদে নিয়োগ
এনসিসি ব্যাংকে ‘হেড অব রিটেইল ব্যাংকিং’ পদে নিয়োগ

বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসিতে (এনসিসি ব্যাংক) ‘হেড অব রিটেইল ব্যাংকিং’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)। বিভাগের নাম: সিআরএম রিটেইল ডিভিশন (এও-অফিসার)। পদের নাম: হেড অব রিটেইল ব্যাংকিং। পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে অবশ্যই এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য তথ্য

  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • চাকরির ধরন: ফুল টাইম
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ
  • বয়স: নির্ধারিত নয়
  • কর্মস্থল: ঢাকা

আবেদনের প্রক্রিয়া

আগ্রহীরা এখানে ক্লিক করে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ