আবুল খায়ের গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, বয়সসীমা নেই
আবুল খায়ের গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, বয়সসীমা নেই

আবুল খায়ের গ্রুপ তাদের প্রকিউরমেন্ট বিভাগে ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২১ জুন পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ। পদের নাম: ম্যানেজার। বিভাগ: প্রকিউরমেন্ট। পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য যোগ্যতা

ইআরপি সিস্টেম এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে পারদর্শিতা অপরিহার্য।

অভিজ্ঞতা

প্রার্থীদের কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর ধরন

নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা

নির্দিষ্ট কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি।

কর্মস্থল

ঢাকা, গাজীপুরের কালীগঞ্জ এবং মুন্সীগঞ্জে কর্মস্থল নির্ধারিত হবে।

বেতন ও অন্যান্য সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২১ জুন ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি অনলাইনে পাওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ