দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ বশির গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ (নিরাপত্তা ইনচার্জ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে গত ১ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা আগামী ৮ জুন পর্যন্ত চলবে। যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ। পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ (নিরাপত্তা ইনচার্জ)। পদসংখ্যা নির্ধারিত নয়। চাকরির ধরন পূর্ণকালীন (ফুলটাইম) এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত ও অভিজ্ঞতার শর্ত
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে পেশাগত সনদধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ থেকে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা ২৮ থেকে ৩৫ বছর। কর্মস্থল বনানী, ঢাকা।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন পাবেন। এর পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি এবং বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৮ জুন ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করুন।
সূত্র: যুগান্তর



