রাজধানী ঢাকার ধামরাই এলাকায় আজ সোমবার (৯ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি লাইনের তার পরিবর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই বিরতি দেওয়া হয়েছে।
কোন কোন ফিডারে বিদ্যুৎ থাকবে না?
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নং ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই ফিডারগুলোর আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ
রক্ষণাবেক্ষণ কাজের কারণে ধামরাই-১ উপকেন্দ্রের কয়েকটি ফিডার শাটডাউনে থাকবে। ফলে নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:
- ছোট চন্দ্রাইল
- বড় চন্দ্রাইল
- খাত্রা
- ছয়বাড়ীয়া
- বাড়ীগাও
- বাশাইল
- কুল্লা
- জলসীন
- তালতলা
- ইসলামপুর
- কুমরাইল
- হাসপাতাল রোড
- নতুন দক্ষিণপাড়া
- থানা কমপ্লেক্স
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- আমিন মডেল টাউন
- বরাতনগর
- বরাত সেন্টার
- ধানশিড়ি আবাসিক এলাকা
- ঢুলিভিটা
উল্লেখ্য, গতকাল রবিবার (৮ জুন) বিকেলে এই নোটিশটি প্রকাশ করা হয়। গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে, এই সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করুন।



