বাংলাদেশ ব্যাংকে পরিচালক পদে নিয়োগ, বেতন আড়াই লাখ টাকা
বাংলাদেশ ব্যাংকে পরিচালক পদে নিয়োগ, বেতন আড়াই লাখ টাকা

বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের পরিচালক (এসএমডি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের শেষ তারিখ ৯ জুলাই ২০২৬।

পদের বিবরণ

পদের নাম: পরিচালক (নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগ)। পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত লে. কর্নেল বা কর্নেল সমমর্যাদার কর্মকর্তা হতে হবে এবং পিএসসি থাকতে হবে। নিরাপত্তাসংক্রান্ত কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা

৭ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬০ বছর।

বেতন

প্রতি মাসে ২,৫০,০০০ টাকা।

চুক্তির মেয়াদ

৩ বছর। প্রয়োজনে উভয় পক্ষের আলোচনা ও সম্মতিক্রমে নবায়নযোগ্য।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০’ বরাবর সরাসরি, ডাকযোগে বা ই-মেইলে জমা দিতে হবে। ই-মেইল: [email protected]। আবেদনের শেষ তারিখ ৯ জুলাই ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেখা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ