নির্বাচনী ছুটিতে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সাধারণ ছুটির প্রভাবে রাজধানীর নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। পণ্যবাহী যানচলাচল সীমিত থাকায় সরবরাহ কমে গেছে, যার ফলে মুরগি, পেঁয়াজ ও বিভিন্ন সবজির দাম বেড়েছে।


