সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের ১ হাজার ফুট পতাকা
সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের ১ হাজার ফুট পতাকা

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা এখন তুঙ্গে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মতো সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গ্রাম ও শহরেও ফুটবল ভক্তদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ ও আলোচনা-সমালোচনা। এরই ধারাবাহিকতায় প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে কামারখন্দ উপজেলার ঠাঁকুরঝিপাড়া গ্রামে প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্যের ব্রাজিলের পতাকা টাঙিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন সেখানকার ব্রাজিল ভক্তরা।

বিশাল পতাকা ও ভোজের প্রতিশ্রুতি

শুধু বিশাল পতাকা টাঙানোই নয়, এবারের আসরে ব্রাজিল যদি ফাইনালে উঠে, তাহলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে ভুরিভোজ করানো হবে বলে জানিয়েছেন এই গ্রামের ব্রাজিল ভক্তরা। দীর্ঘ এই পতাকাটি দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেক ব্রাজিল ভক্ত ছুটে আসছেন। তারা প্রিয় দলের পতাকার সামনে দাঁড়িয়ে নিজেদের স্মার্টফোনে ছবি ও সেলফি তুলছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া

১ হাজার ফুট দৈর্ঘ্যের এই পতাকাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যেও বেশ সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। একই গ্রামের ব্রাজিল সমর্থক ডা. আল আমিন বাবু জানান, প্রতি বারের মতো এবারও আমরা ব্রাজিলের বিশাল পতাকা টাঙিয়েছি। এবার গ্রামের সকল ব্রাজিল সমর্থক মিলে প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্যের পতাকা টাঙিয়েছি। সামনে এর পরিধি বাড়বে বলে আমরা আশা করছি। ঠাঁকুঝিপাড়া গ্রামের প্রায় ৮৫ ভাগ মানুষ ব্রাজিলের সমর্থক। তাদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা, ভালোবাসা ও আবেগের জায়গা থেকে ব্রাজিল দলের প্রতি আমাদের এই বহিঃপ্রকাশ ১ হাজার ফুট পতাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মনির হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠাঁকুরঝিপাড়া গ্রামের এই পতাকা নিয়ে একটি পোস্ট দেখতে পেয়ে সেখানে গিয়ে একটি কনটেন্ট তৈরি করে ফেসবুকে পোস্ট করি। কনটেন্টটি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন, বেশ সাড়া পেয়েছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ