ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা নেপালের
ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা নেপালের

ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিয়ে উদ্বেগের কারণে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদমাধ্যম। প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় আমের কিছু চালানে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাওয়ার পর নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় এ পদক্ষেপ নেয়। এরপর সীমান্তবর্তী কোয়ারেন্টাইন চেকপয়েন্টগুলোতে ভারতীয় আমের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।

নেপালের স্বাস্থ্য সুরক্ষায় কঠোর অবস্থান

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এপ্রিল ও মে মাসে পরীক্ষার সময় একাধিক চালানে অতিরিক্ত রাসায়নিক উপস্থিতি শনাক্ত করা হয়। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আম আমদানি সীমিত বা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। নেপাল সরকার বলছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষাই তাদের প্রধান অগ্রাধিকার এবং খাদ্যপণ্যের মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।

স্থানীয় উৎপাদন ও চাহিদার ফারাক

গ্রীষ্ম মৌসুমে নেপালে আমের চাহিদা বাড়লেও স্থানীয় উৎপাদন সেই চাহিদা পূরণে যথেষ্ট নয়, ফলে দীর্ঘদিন ধরেই দেশটি ভারতীয় আমের ওপর নির্ভরশীল। তবে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবার কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্তর্জাতিক বাজারে ভারতীয় আমের মান নিয়ে প্রশ্ন

এর আগে জাপানও ভারতীয় কয়েকটি জনপ্রিয় আমের জাত আলফোনসো, কেশর, ল্যাংড়া ও বঙ্গনপল্লী আমদানিতে কড়াকড়ি আরোপ করেছিল। ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় আমের গুণগত মান ও রপ্তানি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ