সখিপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে চারজন নিহত
সখিপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে চারজন নিহত

টাঙ্গাইলের সখিপুরে একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ মে) ভোর সাড়ে ৪টার দিকে সখিপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল হাকিম মিয়ার ছেলে ও মুরগির পিকআপের চালক নূরনবী (৬৪), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পলাশের ছেলে ও পিকআপের হেলপার রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বাসিন্দা এরশাদের ছেলে সাগর (২২) ও ভোলা সদর উপজেলার সেলিমের ছেলে সুমন (২৬)। তারা সবাই মুরগিবাহী পিকআপে ছিলেন।

ঘটনার বিবরণ

স্থানীয়রা জানান, বাঁশবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি মুরগিবাহী পিকআপ বাঁশবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। পুলিশ খবর পেয়ে লাশগুলো উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

সখিপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, ‘নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো হস্তান্তর করা হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ