ঈদের পর স্বস্তি দেবে লাউ-চিংড়ি তরকারি, রেসিপি জানুন
ঈদের পর স্বস্তি দেবে লাউ-চিংড়ি তরকারি

ঈদের পর হালকা ও পুষ্টিকর খাবারের বিকল্প

ঈদুল আজহার উৎসব মানেই কয়েকদিন ধরে গরু ও খাসির মাংসের নানা পদে ভরপুর খাবারের আয়োজন। তবে টানা কয়েকদিন ভারী ও মসলাদার খাবার খাওয়ার পর অনেকেরই খাবারে একঘেয়েমি চলে আসে। এর সঙ্গে যোগ হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ, যা শরীরকে আরও ক্লান্ত ও অস্বস্তিকর করে তুলছে। এমন সময়ে খাদ্যতালিকায় হালকা, পুষ্টিকর এবং সহজপাচ্য কোনও তরকারি স্বস্তি এনে দিতে পারে।

লাউ এমন একটি সবজি, যা শরীরে পানির চাহিদা পূরণে সহায়তা করে এবং গরমের দিনে শরীরকে শীতল রাখতে সাহায্য করে। অন্যদিকে চিংড়ি মাছ প্রোটিনের ভালো উৎস। এই দুই উপাদানের সমন্বয়ে তৈরি লাউ-চিংড়ি তরকারি স্বাদে যেমন অনন্য, তেমনি স্বাস্থ্যকরও। কম তেল-মসলা ব্যবহার করে রান্না করা এ পদটি ঈদের পর পরিবারের খাবারের টেবিলে ভিন্নতা আনতে পারে সহজেই।

লাউ-চিংড়ি তরকারির উপকরণ

  • লাউ ছোট ছোট টুকরো করা ২ কাপ
  • চিংড়ি মাছ ২৫০ গ্রাম
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • হলুদ গুঁড়া ১ চা-চামচ
  • মরিচ গুঁড়া আধা চা-চামচ
  • জিরা গুঁড়া ১ চা-চামচ
  • কাঁচামরিচ ২-৩টি
  • ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ
  • রসুন বাটা ১ চা-চামচ
  • লবণ স্বাদমতো
  • তেল পরিমাণমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে লাউ ছোট ছোট টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর একটি কড়াই বা ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে লাউ ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলা ও চিংড়ি ভুনা হয়ে গেলে সেগুলো একটি পাত্রে তুলে রাখুন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এবার একই কড়াইয়ে লাউ দিয়ে ভালোভাবে কষিয়ে ঢেকে দিন। লাউ থেকে যে পানি বের হবে, তাতেই এটি সিদ্ধ হয়ে যাবে। তাই আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই। লাউ নরম হয়ে এলে ভুনা চিংড়ি, জিরা গুঁড়া, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি যোগ করুন। আরও কয়েক মিনিট মাখামাখা করে রান্না করে নামিয়ে নিন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ও স্বাস্থ্যকর লাউ-চিংড়ি তরকারি। গরমের দিনে এই হালকা পদটি যেমন রুচি বাড়াবে, তেমনি শরীরেও এনে দেবে প্রশান্তি।