সকালের বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে শিশুকে বিদ্যালয়ে পৌঁছে দিচ্ছেন অভিভাবক। কখনো ঝিরিঝিরি, কখনো ঝুম বৃষ্টিতে বদলে গেছে নগরের চেনা দৃশ্য। বৃষ্টির মধ্যে যাত্রী নিয়ে ছুটছেন রিকশাচালক। মাথায় পলিথিন দিয়ে চলছেন রিকশাচালক। বৃষ্টি থেকে নিজেকে রক্ষায় দৌড়াচ্ছে কিশোর। অন্ধকার নেমে আসায় বাতি জ্বালিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন একজন। ভ্যান ও রিকশাচালক—দুজনই বৃষ্টিতে ভিজে একাকার। এক ছাতা মাথায় দিয়ে পথ চলছেন দুই নারী। বৃষ্টির মধ্যে বাতি জ্বালিয়ে চলছে যানবাহন।


