ইতিহাসের পাতায় থাকবে ‘বনলতা সেন’: স্পর্শিয়া
ইতিহাসের পাতায় থাকবে ‘বনলতা সেন’: স্পর্শিয়া

কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’ এবার রুপালি পর্দায় প্রাণ পেয়েছে। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় ‘বনলতা সেন’ সিনেমাটি ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে। রূপসী বাংলার কবির এই কবিতাকে কেন্দ্র করে গল্প বুনেছেন নির্মাতা, আর সেই গল্পে ডুব দিচ্ছেন দর্শকরা। দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।

তারকাদের প্রশংসায় ‘বনলতা সেন’

বিনোদন জগতের অনেক তারকাই সিনেমাটির প্রশংসা করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সময়ের আলোচিত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তিনি বলেন, সব গান সবার জন্য নয়, সব চলচ্চিত্র সবার জন্য নয়। ‘বনলতা সেন’ আমার মতো অনেকের ভালো লাগবে, আবার অনেকের লাগবে না। কিন্তু ইতিহাসের পাতায় থাকবে সিনেমাটি।

নাবিলার প্রশংসায় স্পর্শিয়া

গত পরশু ‘বনলতা সেন’ দেখেছেন অর্চিতা স্পর্শিয়া। নাম ভূমিকায় অভিনেত্রী নাবিলাকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে তিনি লেখেন, পরিচালক এবং আমাদের কল্পনা ও কৌতূহলের বনলতার সঙ্গে নাবিলা পুরোপুরি মিলেছে। হোয়াট আ ক্লাসিক বিউটি শি ইজ!

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সোহেল মণ্ডলের প্রশংসা

শুরুতেই জীবনানন্দ দাশের আরেকটি বিখ্যাত কবিতার পঙ্ক্তি— ‘মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে’ উল্লেখ করে সোহেল মণ্ডলের প্রশংসা করেছেন স্পর্শিয়া। তিনি বলেন, সোহেল মণ্ডল বাংলাদেশের সম্পদ। বিশেষ করে তার শেষের দৃশ্যগুলোর মধ্যে নিজের কৈশোরের মন খুঁজে পাওয়া যায়।

খায়রুল বাসার প্রসঙ্গে

জীবনানন্দ দাশের ভূমিকায় অভিনয় করা ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, এবার আসি জীবনানন্দের কাছে। তার কবিতার মধ্যে কতবার নিজেকে হারিয়ে ফেলে জীবনকে পাওয়া যায়, নিজের আবেগ-অনুভূতি আবিষ্কার করা যায়। এই যুগে জীবনানন্দ দাশকে ধারণ করে, আমাদের কাছে কেউ যদি উপস্থাপন করতে পারে, তাহলে সেটা শুধুই খায়রুল বাসার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, বাসারের কণ্ঠ, চোখের চাহনি, ঠোঁটের কোণায় ব্যালেন্সড হাসি, ব্যক্তিজীবনে সাহিত্যচর্চা, তার সঙ্গে স্বচ্ছ এবং আন্তরিক মন— সব মিলিয়ে সে একজন দুর্দান্ত পারফর্মার। আশা রাখি তাকে আরও ব্যবহার করা হবে।

সিনেমার নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রতি ভালোবাসা প্রকাশ করে অভিনেত্রী বলেন, চলচ্চিত্র সমালোচক নয়, একজন দর্শক হিসেবেই নিজের অনুভূতি ব্যক্ত করেছেন তিনি।

‘বনলতা সেন’ সিনেমার কলাকুশলী

উল্লেখ্য, ‘বনলতা সেন’ সিনেমায় খায়রুল বাসার ছাড়াও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডল, মাইমুনা মম, প্রিয়ন্তী উর্বী, গাজী রাকায়েত প্রমুখ।