মতলব সদরে গুদামে আগুন, ধোঁয়ায় পাঁচজন অসুস্থ, অন্তরা ঢাকায় রেফার্ড
চাঁদপুরের মতলব সদর উপজেলার একটি গুদামঘরে আগুন লাগার ঘটনায় তীব্র ধোঁয়ায় অন্তত পাঁচজন অসুস্থ হয়েছেন, যাদের মধ্যে শিক্ষার্থী অন্তরাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


