যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি পর্যালোচনার দাবি, বৈঠকে মন্ত্রী
বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী ও গবেষকেরা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি পর্যালোচনা ও কৌশল নির্ধারণের আহ্বান জানিয়েছেন। ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে তাঁরা চুক্তির ধোঁয়াশা ও স্বার্থবিরোধী ধারাগুলো তুলে ধরেন।


